ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১১:১৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন।

এ ছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ থাকছে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারির ফলাফল প্রকাশের পরপরই লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি বা পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। এবারের ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

গত ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে বড় একটি অংশ নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)।