ফুটসালে বাংলাদেশ নারী ফুটবল দল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১১ এএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
দোসরা মে থাইল্যান্ডে শুরু হচ্ছে এএফসি নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই বাংলাদেশের মেয়েদের অভিষেক হতে যাচ্ছে ফুটসালে (ইনডোর ফুটবল)।
আসরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে অনুশীলন করা জাতীয় নারী দলের ফুটবলারদের প্রত্যাশা অভিজ্ঞতার পাশাপাশি নিজেদের দক্ষতা কাজে লাগানো। আর কোচ বললেন লড়াই করার পূর্ণ মানসিকতা নিয়েই মাঠে নামবে তার শিষ্যরা।
ফুটসাল বাংলাদেশের দর্শকদের কাছে ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট হিসেবে পরিচিত। এত দিন খেলাটি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে জাতীয় দলের মেয়েদের কাছে খেলাটি একেবারেই নতুন। পাঁচজন খেলোয়াড় একসঙ্গে মাঠে থাকতে পারেন। ইচ্ছেমতো বদল করা যায় খেলোয়াড়। টুর্নামেন্ট উপলক্ষে ইতিমধ্যে হ্যান্ডবল স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন মেয়েরা।
ফুটসাল বিশ্বের অন্যদেশগুলো নিয়মিত খেললেও, বাংলাদেশের অংশগ্রহণ নিয়মিত না। এ বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। যেখানে প্রথমবারের মত অংশ নিচ্ছে বাংলাদেশ।
এএফসি নারী ফুটসালে চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট ১৫টি দেশ। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশ পড়েছে টুর্নামেন্টের `বি` গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। গেলো আসরে নিজেদের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৪র্থ হয়েছিল মালয়েশিয়া। অন্য দলগুলোও তুলনামূলক শক্তিশালী।
এই টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলন চলছে মেয়েদের। বিদেশের মাটিতে খেলা হলেও ভালো করতে মরিয়া খেলোয়াড়রা। সর্বোচ্চটুকু দিয়ে ভালো খেলার পাশাপাশি প্রথমবারের মত অংশ নেয়া ফুটসালে অভিজ্ঞতাকেই অর্জন হিসেবে দেখছেন তারা।
ক’দিন আগেই জকি ক্লাব কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। দলটি অনূর্ধ্ব ১৫ হলেও, বাংলাদেশ জাতীয় নারী দলের প্রতি শতভাগ আস্থা রাখছেন কোচ গোলাম রব্বানী ছোটন। জানান, খেলায় জয় কিংবা পরাজয় নয়। লড়াই করার জন্য যে মানসিকতা প্রয়োজন তা মেয়েদের আছে। আর সেটা কাজে লাগিয়েই দল ভালো করবে বলে বিশ্বাস কোচের।
আগামী ২ মে থাইল্যান্ডে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটসালে যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






