ইরানী আরও দুই নারী ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
ইরানের নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে দেশটিতে আশ্রয় পাওয়া ইরানের নারী দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে দলের পাঁচজন খেলোয়াড়কে আশ্রয় দেওয়া হয়েছিল।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, দলের একজন খেলোয়াড় ও একজন সহায়ক কর্মকর্তা অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা সিডনির বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার আগে আশ্রয়ের আবেদন করেন।
মন্ত্রী জানান, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি এলাকায় অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ও দোভাষীরা ইরানি কর্মকর্তাদের উপস্থিতি ছাড়াই খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। সেখানে তাদের সামনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়।
তিনি বলেন, খেলোয়াড়দের ওপর কোনো ধরনের চাপ বা তাড়াহুড়া সৃষ্টি করা হয়নি। তাদের পর্যাপ্ত সময় ও স্বাধীনতা দেওয়া হয়েছিল নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই দুই সদস্যকে ১২ মাস মেয়াদের অস্থায়ী মানবিক ভিসা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগও তৈরি হতে পারে। একই ধরনের ভিসা আগে ইউক্রেন, ফিলিস্তিন ও আফগানিস্তান থেকে আসা আশ্রয়প্রার্থীদেরও দেওয়া হয়েছে।
ইরানের নারী ফুটবল দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সূত্রপাত হয় এশিয়া কাপের একটি ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ওই ঘটনার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দলটিকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেয়। যদিও পরবর্তী ম্যাচগুলোতে খেলোয়াড়রা জাতীয় সংগীত গেয়েছিলেন।
অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার সময় ইরানি প্রবাসীদের একটি অংশ বিক্ষোভও করেন। তাদের আশঙ্কা ছিল, খেলোয়াড়রা ইরানে ফিরে গেলে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারেন।
তবে ইরানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দলের বাকি সদস্যদের নিরাপদে দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ইরান তাদের জন্য অপেক্ষা করছে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











