বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রোজিনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
স্বাস্থ্যখাতে প্রতিবেদনের জন্য ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম। মোট ২২ জন সাংবাদিক এ পুরষ্কার পেয়েছেন। এদের মধ্যে সংবাদপত্র ও অনলাইন সাংবাদিকতায় ১৩ জন এবং টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় ৯ জন সাংবাদিক এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রিপোর্টারদের পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ডিআরইউ।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে প্রায় ছয় ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতনের পর তাকে শাহবাগ থানায় পাঠানো হয়। সে রাতেই মামলা দেখিয়ে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। রোজিনা ইসলামকে আটক, নির্যাতন, মামলা ও কারাগারে প্রেরণের ঘটনায় দেশের সাংবাদিক সমাজ সরব হয়। তার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তার ওপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে দেশজুড়ে সাংবাদিকেরা প্রতিবাদ ও আন্দোলন করেছেন। গত ২৩ মে রোজিনা ইসলামের জামিন হয়। ২৩ মে বিকেলেই গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গত জুলাই মাসে তিনি কাজে যোগ দেন। স্বাস্থ্যখাতে প্রতিবেদনের জন্য তিনি এবার ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন।
ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




