অক্টোবরের ২৫ দিনে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন চলতি মাসের গত ২৫ দিনে। গতকাল শনিবার পর্যন্ত সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৯৬ জন। এর আগে চলতি বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল গত সেপ্টেম্বরে, ১৫ হাজার ৮৬৬ জন।
বিশেষজ্ঞদের মতে, মৌসুম পরিবর্তন ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে এ বছর ডেঙ্গুর প্রকোপ স্বাভাবিক সময়ের তুলনায় দীর্ঘায়িত হয়েছে। আগামী নভেম্বর ও ডিসেম্বরেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম বলে আশঙ্কা তাদের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬, চট্টগ্রাম বিভাগে ১০৪, ঢাকা বিভাগে ১৭০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৪, দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭, খুলনা বিভাগে ৩১ ও ময়মনসিংহ বিভাগে ৪৭ জন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৯ জন। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৯৭ জনে। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩১ হাজার ৩৯৩ জন। আক্রান্তদের মধ্যে ৬৫ দশমিক ৩ শতাংশ পুরুষ; নারী ৩৪ দশমিক ৭।
এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ ও আগস্টে ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৪৯৬ জন। জানুয়ারিতে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০ জনের, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯, জুলাইয়ে ৪১ ও আগস্টে ৩৯ জন মারা যান। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।
বছরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম থাকলেও জুন থেকে সংক্রমণ বাড়তে থাকে। তখন জনস্বাস্থ্যবিদরা সতর্ক করেছিলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এ বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্থানীয় সরকার কেউই তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। নতুন উদ্যোগ দূরের কথা, অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠান ভেঙে দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রচলিত ব্যবস্থাও দুর্বল করা হয়েছে, যার ফল এখন ভোগ করছে সাধারণ মানুষ। গত বছর এক লাখ ২১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়, মারা যান ৫৭৫ জন।
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ



