অক্টোবর থেকে সুপারশপে পলিব্যাগ ব্যবহার না করার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আগামী পহেলা অক্টোবর থেকে সারা দেশের সুপারশপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পলিব্যাগের বিকল্প হিসেবে সুপারশপে পাট ও কাপড়ের ব্যাগ রাখার নির্দেশও দিয়েছেন তিনি।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সুপারশপের মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক শেষে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ব্যাগের ব্যবহার তো আগেই সরকার নিষিদ্ধ করেছিল। কিন্তু নানা কারণে এর ব্যবহার বন্ধ করা যায়নি। এখন সুপারশপের মাধ্যমে আমরা নতুন করে সিদ্ধান্তটি কার্যকর করার চেষ্টা করছি।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সুপারশপের মালিকরা সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেন, আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না। তাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে তারাও আমাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছেন। আমরা সেগুলো বিবেচনা করছি।
পর্যায়ক্রমে অন্যান্য দোকানপাটেও পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, পরিবেশ রক্ষায় ২০০২ সালে পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। যদিও পরবর্তীতে সেটির খুব একটা কার্যকারিতা দেখা যায়নি।
শপিং ব্যাগ ব্যবহার না করার বিষয়ে চলতি মাসের মধ্যভাগ থেকে সারা দেশে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কাজে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।
এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পলিথিন ব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে পরিবেশ অধিদপ্তর একটি মেলার আয়োজন করবে বলেও জানিয়েছেন তিনি।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী











