অক্সফোর্ডের টিকা ৬৫ উর্ধ্ব বয়সীদের জন্য অকার্যকর: ম্যাক্রো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড ভ্যাকসিন ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য কার্যকর নয় বলে মনে হচ্ছে।
ইউরোপীয় মেডিসিন্স এজেন্সির সকল বয়সীদের জন্য ভ্যাকসিনটির সুপারিশ করার মাত্র কয়েকঘণ্টা আগে শুক্রবার ম্যাক্রো সাংবাদিকদের এ কথা বলেন। একই সাথে তিনি ভ্যাকসিনটির দ্বিতীয় ডোজ দিতে বিলম্ব করার ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।
শুক্রবার দিন শেষে ইউরোপীয় মেডিসিন্স এজেন্সির ভ্যাকসিনটি নিয়ে সিদ্ধান্ত দেয়ার কথা রয়েছে।
ম্যাক্রো আরো বলেন, অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড ভ্যাকসিন সম্পর্কে খুবই কম তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, আজ আমরা মনে করছি ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ‘দৃশ্যত অকার্যকর’।
তবে এ বিষয়ে তার কাছে বিজ্ঞান ভিত্তিক কোনো তথ্য নেই বলে তিনি স্বীকার করেন।
আগামী সপ্তাহের শুরুর দিকে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড ভ্যাকসিন সম্পর্কে ফরাসী বিশেষজ্ঞ দলের সিদ্ধান্ত জানা যাবে।
এদিকে জার্মানীর ভ্যাকসিন কমিশন শুক্রবার বয়স্ক ব্যক্তিদের অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহার না করার পরামর্শ অব্যাহত রেখেছে।
কমিশন বলছে, এর কারণ বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট তথ্য নেই।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








