অক্সিজেনের বরাদ্দ বৃদ্ধি চেয়ে মোদীকে ‘খুব জরুরি’ চিঠি মমতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মমতা বন্দোপাধ্যায়ের
মেডিকেল অক্সিজেনের বরাদ্দ বাড়ানো ও বাংলায় উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার।
চিঠির উপরে মুখ্যমন্ত্রী পেন দিয়ে লিখেছেন ‘Very Urgent’(খুব জরুরি)। রাজ্যের কোভিড রোগীদের জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে দৈনিক কমপক্ষে ৫৫০ মেট্রিক টন করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা লিখেছেন, ‘রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা বেড়েছে। রোজই প্রায় ৪৭০ মেট্রিক টন অক্সিজেন লাগছে। আগামী ৭-৮ দিনে তা বেড়ে হতে পারে ৫৫০ মেট্রিক টন’।
চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করে লিখেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে অক্সিজেনের দৈনিক বরাদ্দ বৃদ্ধি করে ৫৫০ মেট্রিক টন করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব। যদিও বাংলার বরাদ্দ না বাড়িয়ে অন্য রাজ্যকে বেশি বরাদ্দ করছে কেন্দ্র। আর সেটা করছে বাংলায় উৎপাদিত অক্সিজেন থেকেই।
মমতার অভিযোগ, গত ১০ দিনে এ রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া অক্সিজেন ২৩০ মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে ২৬০ মেট্রিক টন। আর বাংলার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন। যদিও চাহিদা রয়েছে ৫৫০ মেট্রিক টন।
মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার অক্সিজেন বরাদ্দ করার বিষয়টি খতিয়ে দেখুক এবং অবিলম্বে বাংলায় উৎপাদিত মোট অক্সিজেনের মধ্যে দৈনিক ৫৫০ মেট্রিক টন বরাদ্দ করুক। কেন্দ্রীয় সরকার বরাদ্দ না বাড়ালে রাজ্যজুড়ে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটবে ও রোগীর মৃত্যু হতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার










