অটোপাস নয়, মূল্যায়নে উত্তীর্ণ হচ্ছে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২২ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থাগিত পরীক্ষাগুলোর পরীক্ষার্থী অটোপাস হচ্ছে না, তারা মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে স্কুল পর্যায়ের মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নিয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, একটি কথা বার বার আসছে অটোপাস। কিন্ত এখানে অটোপাসের কোন বিষয় নেই। এখানে অটোপাস কেউ হচ্ছে না, মূল্যায়িত হচ্ছে। গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী তাদের মূল্যায়নের ভিত্তিতে উত্তীর্ণ করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতকার্য-অকৃতকার্য হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু উন্নত বিশ্বে কাউকে অকৃতকার্য করা হয় না। কারণ কেউ অকৃতকার্য হওয়ার মানে আমি প্রতিষ্ঠান হিসাবে তাদের কৃতকার্য করাতে পারিনি। তাই সেভাবেই তাদের মূল্যায়ন করা হয়। আমরাও সেদিকেই যাবো। ভবিষ্যতেও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের স্কিল দেখতে হবে। কেউ কৃতকার্য না হলে কিন্তু সেটা আমাদেরই দুর্বলতা।
এ সময় অনলাইনে যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।
সম্প্রতি সরকার করোনার কারণে চলিত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার। তার আগে করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করে সরকার।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






