সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ এএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বিশ্বের সিংহভাগ ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে (PHP) দুটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়েছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা কোনো পাসওয়ার্ড ছাড়াই সরাসরি সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে—এমন সতর্কবার্তার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের পোর্টাল সাময়িকভাবে অফলাইনে রেখেছে।
সাইবার ঝুঁকি কমাতে পিএইচপি ডেভেলপাররা জরুরি ভিত্তিতে একটি নিরাপত্তা প্যাচ বা আপডেট প্রকাশ করেছেন এবং অবিলম্বে তা ইনস্টল করার তাগিদ দিয়েছেন। আধুনিক ওয়েব কাঠামোর বহু প্ল্যাটফর্ম পিএইচপিনির্ভর হওয়ায় বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেস, শীর্ষ সংবাদমাধ্যম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি ডিজিটাল সেবাগুলোও এই দুর্বলতার কারণে ঝুঁকির মুখে পড়েছে।
ক্লাউড নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান ‘উইজ’-এর হিসাব অনুযায়ী, ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানটি এই ত্রুটিকে পিএইচপির ইতিহাসে শনাক্ত হওয়া অন্যতম ভয়াবহ দুর্বলতা হিসেবে বর্ণনা করেছে।
পিএইচপি ফাউন্ডেশনের নিরাপত্তা প্রকৌশলী ভলকার ডুশ আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি পিএইচপির সবচেয়ে বিপজ্জনক নিরাপত্তা সংকট। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ২০১৪ সালের আলোড়ন সৃষ্টিকারী ‘হার্টব্লিড’ ত্রুটির উদাহরণ টেনে বলেন, সেই সময়ের মতোই বর্তমানে বিশ্বজুড়ে দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার বাধ্যবাধকতা তৈরি হয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এক্সে দেওয়া এক নির্দেশনায় সংশ্লিষ্ট সব পক্ষকে জরুরি ভিত্তিতে সফটওয়্যার আপডেট করার আহ্বান জানিয়েছে। অবিলম্বে সিস্টেম হালনাগাদ করা সম্ভব না হলে ক্ষতিগ্রস্ত সার্ভারের ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়ে সংস্থাটি জানায়, এই ত্রুটি কাজে লাগিয়ে অনুপ্রবেশকারীরা ডেটাবেজ ও মূল ফাইলে অবাধ প্রবেশাধিকার পেয়ে যেতে পারে।
এই ত্রুটি প্রথম চিহ্নিত হয় গত আগস্টে। সাইবার প্রতিষ্ঠান ‘ক্যালিফ’ ওপেনএআইয়ের অর্থায়নে পিএইচপির সোর্স কোড পরীক্ষা করার সময় ‘জিপিটি-৫.৬ সল’ মডেল ব্যবহার করে প্রথম এই দুর্বলতা শনাক্ত করে। পরবর্তী সময়ে গুগলের মালিকানাধীন ‘উইজ’ নিজস্ব গবেষণায় গুগলের ‘জেমিনি ৪ আর্গন’ ও ‘জিপিটি-৫.৬ সল’ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সহায়তায় একই ত্রুটি আলাদাভাবে শনাক্ত করে।
ওপেনএআই এক্সে এক পোস্টে জানিয়েছে, আধুনিক এআই যে পুরো ইন্টারনেটের জন্য ঝুঁকিপূর্ণ বড় ধরনের প্রাতিষ্ঠানিক ত্রুটিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম, এ ঘটনা তারই বড় প্রমাণ।
পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের জাতীয় সাইবার সংস্থার পরামর্শে প্যারিস পুলিশসহ বিভিন্ন স্থানীয় প্রশাসনিক ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ রেখেছে। নেদারল্যান্ডসের জাতীয় সম্প্রচারমাধ্যম এনওএসের তথ্য অনুযায়ী, ডাচ সরকারের জাতীয় পরিচয় যাচাই সেবা ‘ডিজিডি’, পার্লামেন্ট ও জাতীয় সাইবার সেন্টারের ওয়েবসাইট সতর্কতা হিসেবে অফলাইনে রাখা হয়েছে।
একই ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে নিজেদের অফিশিয়াল পোর্টাল সাময়িকভাবে বন্ধ রেখেছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে অস্ট্রেলিয়ান সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, পিএইচপির এই ত্রুটির প্রভাবে দেশটির সাইবার নিরাপত্তা নজরদারি সংস্থা ‘অস্ট্রেলিয়ান সিগন্যালস ডিরেক্টরেট’-এর অফিশিয়াল পোর্টালও (cyber.gov.au) আক্রান্ত হওয়া সাইটগুলোর তালিকায় রয়েছে।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ



