অনার্স ৩য় বর্ষের পুনর্মূল্যায়ন আবেদন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর পুনর্মূল্যায়নের জন্য প্রতি বিষয়ে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এনব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে। একইসঙ্গে ডাউনলোড করা পে-স্লিপ ব্যবহার করে কাছের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। উত্তরপত্র পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র (প্রতিটি বিষয়) ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট), ক্রেডিট বা ডেবিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড, নেক্সাস, ডিবিবিএল, আমেরিকান এক্সপ্রেস) কিংবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে সরাসরি অর্থ স্থানান্তর করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আবেদন ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড বা ফি জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে কিংবা পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় নেবে না। তবে আবেদনপত্র বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

