ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:৩২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ১৬ মে পর্যন্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৩ পিএম, ৯ মে ২০২০ শনিবার

অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ১৬ মে পর্যন্ত

অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ১৬ মে পর্যন্ত

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ৭ মে পর্যন্ত।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। সঙ্গে বাড়ানো হয় অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও।

এদিকে, আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। আর বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।