ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৯:১৩:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩২ এএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাহাড়ের চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পূর্বনির্ধারিত তিন দিনের সফর বাতিল করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২৮ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম, ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাঙামাটি এবং ৩০ অক্টোবর (শুক্রবার) বান্দরবান সফরের কথা ছিল রাষ্ট্রপতির।

সফরসূচি বাতিলের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, সাম্প্রতিক পাহাড়ি পরিস্থিতির কারণে সফরটি বাতিল করা হয়েছে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফরে যাচ্ছেন না রাষ্ট্রপতি।

সফরসূচি অনুযায়ী, বুধবার চট্টগ্রামে পুরাতন হাউজ পরিদর্শন ও একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন শেষে ২৯ অক্টোবর রাঙামাটিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার।

ওই দিন বিকেলে বান্দরবানের নীলগিরিতে পৌঁছে সেখানে রাতযাপনের পর ৩০ অক্টোবর কেওক্রাডং পরিদর্শনের পরিকল্পনা ছিল রাষ্ট্রপতির। তবে পাহাড়ের চলমান পরিস্থিতির কারণে তিন জেলার নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।