তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশার সঙ্গে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় এ তাপমাত্রা রেকর্ড করে।
সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। বাতাসে অনুভূত হচ্ছে শীতের পরশ। ভোর থেকেই কর্মব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালকসহ কৃষকরা জীবিকার তাগিদে সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে। হিমালয়ের পাদদেশে হওয়ায় পঞ্চগড়ে দেশের অন্যান্য জেলার তুলনায় শীতের আগমন কিছুটা আগেই ঘটে। অক্টোবর থেকেই শীতের আমেজ শুরু হলেও নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা আরও বাড়ে। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি পিঠা। ভাপা, চিতই ও পাকান পিঠার আয়োজনও দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে।
এদিকে দিনে তুলনামূলক গরম এবং রাতে ঠান্ডা- এমন আবহাওয়ার কারণে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এসব রোগে আক্রান্ত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়ছে।’
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











