ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৩:০৩:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরে বা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ ও ১০ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুই শিশু হলো উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিক্ষক সাধন কুমার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন। তাদের বহনকারী ভ্যানটি ফুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই শোভন ও দিশা প্রাণ হারায়।


দুর্ঘটনায় শিশুদের বাবা যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমার ও তার স্ত্রী সামান্য আঘাত পেয়ে বেঁচে গেলেও দুই সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন।


এ ঘটনায় অনিয়ন্ত্রিত গতির নসিমন চালক ও এর এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নসিমন চালকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।


এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান গণমাধ্যমকে বলেন, নিহত দুই শিশুর মরদেহ বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।