ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১১:১৯:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ দুর্গাপূজার মহাষ্টমী। এদিন সকাল সাড়ে ৯টায় রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা অনুষ্ঠিত হবে। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা। এদিন মা দুর্গার অপর কোনো নামে কুমারীর নামকরণ করা হয়ে থাকে। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমারীকে আজ দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

আর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে সন্ধিপূজা হবে। পরে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি আর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে অষ্টমীর পূজা। এই দিনেই কোলাসুরকে বধ করেছিলেন দেবী। তাই আজকের দিনে ১ থেকে ১৬ বছর বয়সী অজারপুষ্পা সুলক্ষণা কুমারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তরা।

এদিকে রোববার (১৮ অক্টোবর) মহাসপ্তমীতে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করতে দেখা গেছে ভক্ত ও দর্শনার্থীদের। প্রতিমা দর্শন, প্রার্থনা, ছবি তোলা আর ঢাকের তালে নাচ, সব মিলিয়ে মণ্ডপে মণ্ডপে দেখা গেছে উৎসবের আমেজ।