অপূর্ব পাখি কালোমাথা কসাই : আইরীন নিয়াজী মান্না
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ এএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
কি যে সুন্দর পাখিটি! দেখলে চোখে জুড়িয়ে যায়। রাস্তার ঝোলানো তারের ওপর ঝিম মেরে বসে থাকে সে। যেন আপন মনে কিছু ভাবছে। পাখিটি কালোমাথা কসাই। আমাদের দেশের অন্যতম সুন্দর পাখি এটি। বেশ কয়েক প্রজাতির কসাই আছে আমাদের প্রকৃতিতে। তবে কালোমাথা কসাই দেখতে সবচেয়ে সুন্দর।
পুরুষ-স্ত্রী কসাই দেখতে একই রকম। ওরা আকারে বুলবুলি আর ময়না পাখির মাঝামাঝি। ওদের মাথার রঙ কালো। ডানা ও লেজের বেশির ভাগ অংশ কুচকুচে কালো। গলা, বুক ও পেট সাদা। কালো ডানার ওপর সাদার ছোপ আছে। পেটের নিচের অংশ সাদাটে ও লালচে হলুদ। পিঠ হালকা লালচে ও খয়েরি হলদেটে। লেজ বেশ বড় ও চওড়া। শরীরের প্রায় অর্ধেক এই লেজটি স্বাভাবিকভাবে নিচের দিকে নেমে গেছে। চঞ্চু এবং পায়ের রঙ কালো। চঞ্চু বেশ শক্ত, মোটা, ধারালো এবং সামনের দিকে বাঁকানো। এই চঞ্চু দিয়ে ওরা হিংস্রভাবে শিকার ছিঁড়ে-কেটে থেঁতলে টুকরো টুকরো করে খায়। এ করণেই হয়তো ওদের নাম কসাই হয়েছে। ওদের বুচার বা কসাই পাখি বলার আরো একটি কারণ হলো, ওদের অনেক প্রজাতির পাখিই পেট ভরে যতোটা খেতে পারবে তারচেয়েও অনেক বেশি প্রাণী হত্যা করে। বাড়তি শিকারগুলো ওরা গাছের কাটায় গেঁথে জমা করে রাখে ভবিষ্যতের জন্য।
আমাদের দেশে কয়েক প্রজাতির কসাইয়ের মধ্যে কালোমাথা কসাই সবচেয়ে বেশি দেখা যায়। ঢাকা মহানগরীর মাঠ-ময়দান থেকে শুরু করে গ্রামাঞ্চলের ঝোপ-ঝাড়, খোলা মাঠ ও ফসলের ক্ষেতের আশপাশে এদের নিয়মিত চলাচল। ওরা একাকী বা জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। রাস্তার পাশের তারের ওপর বা ঝোপের মাথায় বসে ওরা সজাগ দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে শিকারের অপেক্ষায় বসে থাকে। শিকার নাগালের কাছে এলেই ছোঁ মেরে ধরে আবার আগের জায়গায় এসে বসে।
কালোমাথা কসাইয়ের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন রকম পোকা-মাকর, ইঁদুরের বাচ্চা, টিকটিকি, কেঁচো ইত্যাদি। ছোট ছোট দূর্বল পাখিও ওরা খেয়ে থাকে।
গ্রীষ্ম ও বর্ষাকালে কালোমাথা কসাই গাছের বেশ ওপরের অংশে কাটা, খড়-কুটো, উল, তুলা দিয়ে স্ত্রী-পুরুষ মিলে বড় বাটি আকৃতির বাসা তৈরি করে। এ বাসায় ৩ থেকে ৬টি ডিম পাড়ে। স্ত্রী পাখি একা ডিমে তা দেয়। তবে বাচ্চাদের যত্ন নেয় দুজনে মিলেই। কখনো কখনো বছরে দুবারও ডিম পাড়ে ওরা। ডিমের রঙ নীলচে সাদা। ডিমের সরু অংশের দিকে বিক্ষিপ্ত ফোঁটা থাকে।
কালোমাথা কসাইয়ের ইংরেজি নাম BLACK HEADED SHRIKE। বৈজ্ঞানিক নাম Lanius schach। Lanidae গোষ্ঠীর কালোমাথা কসাই আমাদের স্থানীয় পাখি।
লেখক : আহবায়ক, বাংলাদেশ বার্ড ওয়াচার সোসাইটি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









