র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। র্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’(এসআইএফ)।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠক সূত্র জানায়, বাহিনীটির কাঠামো, ভূমিকা ও কার্যক্রম নতুনভাবে মূল্যায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীটিকে আরও পেশাদার, জবাবদিহিমূলক ও আইনসম্মত কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।
সূত্রগুলো আরও জানায়, র্যাবের বিরুদ্ধে অতীতে ওঠা নানা অভিযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার বিষয়টিও আলোচনায় আসে। নতুন নামের পাশাপাশি বাহিনীর কার্যপরিধি, পোশাক, লোগো ও পরিচালন নীতিমালায় পরিবর্তন আনার বিষয়েও নীতিগত আলোচনা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিকভাবে র্যাবের নাম পরিবর্তন কার্যকর হবে এবং নতুন পরিচয়ে বাহিনীটির কার্যক্রম পরিচালিত হবে।
উল্লেখ্য, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নাম পরিবর্তনের পরও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির দায়িত্ব অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- পবিত্র শবে বরাত আজ
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- পবিত্র শবে বরাত আজ
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?











