ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৮:০৯:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

অবিকল মানুষের মতো দাঁত ও ঠোঁটের মাছ ধরা পড়ল

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

রহস্যের ভান্ডার প্রকৃতি। নিজের মায়াবী আঁচলের নিচে কত কিছুই লুকিয়ে রেখেছে প্রকৃতি। অবিশ্বাস্য, অদ্ভুত কত কিছু। নিজে চোখে না দেখলে সেসব বিশ্বাস করাই কঠিন। প্রকৃতির রূপ, রস, গন্ধের কতটুকুই বা আমরা দেখতে পাই। এক যদি প্রকৃতি স্বেচ্ছায় নিজের রহস্য উন্মোচন করে তো আলাদা ব্যাপার।

অনেক সময় মানুষ নিজের অজান্তেই প্রকৃতির রহস্য ভান্ডার থেকে কিছু অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলে। সেসব রহস্যের উন্মোচন স্তম্ভিত করে দেয় আমাদের। এবারও সে রকমই হল। আরও একবার দেখা গেল মানুষের মতো দেখতে মাছ।  

এর আগেও মানুষের মতো দেখতে মাছ দেখা গিয়েছিল। কিন্তু সেবার জলের একটু নিচে দেখা গিয়েছিল সেটিকে। অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। ছবি খুব একটা স্পষ্ট ছিল না। ফলে ঐ ছবি নিয়ে ধোয়াঁশা ছিল। তবে এবার ব্যাপারটা আলাদা। মানুষের মতো দেখতে মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ ছিল। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ’র মাধ্যমে আরও বেশি মানুষের মতো আকৃতি দিতে লেগে পড়েন।

জানা যায়, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই  মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেকটা বেল্ট এর মতো।


-জেডসি