অবয়ব থেকেই নির্ধারণ হবে রোগীর চিকিৎসা
হেলথ ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভবিষ্যৎ জীবনের অবিচ্ছেদ্য অংশ হবে কৃত্রিম মেধা (এআই)। চলতি বছরজুড়েই এ নিয়ে ছড়িয়েছে উন্মাদনা, সমালোচনা আর হাজারো বিতর্ক। বলতে গেলে দুই ভাগে বিভক্ত হয়েছে সবকিছু। সুবিধা আর অসুবিধা হচ্ছে সেই বিতর্কের বৈরী দ্বৈরথ। কিন্তু এআই উন্মাদনা দমে যায়নি এতটুকুও; বরং নিজের বহুমাত্রিক সক্ষমতা প্রমাণ দিয়েছে কয়েক দফা। চিকিৎসাবিজ্ঞানে জাগিয়েছে নতুন সম্ভাবনা, যা এতদিন ভাবাও যায়নি। আগামীতে বয়স বলে দেবে চিকিৎসার ধরন।
যে কারও বয়সের হিসাব বুঝবেন কীভাবে? উত্তর আসবে বছর গুনে। বিজ্ঞানের ভাষায় বয়স বলতে বোঝায় ক্রোনোলজিক্যাল এজ। যার মাপকাঠি হলো সময়। কিন্তু বয়স মাপার আরেকটি মানদণ্ড হলো বায়োলজিক্যাল এজ। যার পরিমাপ করেন ডাক্তাররা।
নতুন খবর হলো, এবার এই কাজটাই করবে এআই, যার উৎস হবে সেলফি। অবাক করা তথ্য হলেও সত্যি কিন্তু এটিই। বিশেষ এআই টুল ফেসএজ এই কাজ করবে। যে কারও সেলফি বিশ্লেষণ করে বলে দেবে, তার বয়স আনুমানিক কত আর তিনি কী ধরনের রোগে ভুগছেন।
কৃত্রিম মেধার রোগ নির্ণয় পদ্ধতি নিজে থেকেই বলে দেবে সেলফি ব্যক্তির বায়োলজিক্যাল এজ কেমন। মূলত ডিপ লার্নিং অ্যালগরিদম মেনে চলে বিশেষ এই এআই মডেল। মডেলের প্রধান চালিকাশক্তি হলো ছবি বিশ্লেষণ করে বলে দেওয়া, কী সমস্যা রয়েছে সেলফির ভেতরে। মডেলের মূল কাজের ভিত্তি মূলত দি আইবল পরীক্ষা।
ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরই তিনি রোগীকে প্রাথমিক দেখে বলে দেন, তার প্রধান সমস্যা কোথায়। একে বলে ডাক্তারের ক্লিনিক্যাল আই। এভাবে সরাসরি সাক্ষাতে যে কোনো ডাক্তারই রোগীর প্রথম ধাপে রোগ নির্ণয় করেন। মুখাবয়ব দেখেই প্রাথমিক ধারণা করেন। কারণ, চেহারা দেখেই ডাক্তাররা অনেক কিছু বুঝে যান। ঠিক এই কাজটাই করছে ফেসএজ।
যুক্তরাষ্ট্রের বোস্টনে একটি স্বাস্থ্য সংস্থা মডেলটি তৈরি করেছে। তারা বলছে, ডাক্তারের ক্লিনিক্যাল আইকে চ্যালেঞ্জ করা এই মডেলের কাজ নয়; বরং তিনি যেমন ভাবছেন, সেই ভাবনাকে যৌক্তিক করা। যার ভিত্তিতে চিকিৎসা শুরু করা।
চলতি বছরের মধ্যভাগে এ-সংক্রান্ত রিসার্চ পেপার ল্যানসেট ডিজিটাল হেলথে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে পাইলট স্টাডির কাজ চলছে। পরীক্ষামূলক সফল হলে বিশ্বের কয়েকটি দেশের হাসপাতালে এই মডেল ব্যবহৃত হবে।
ডাক্তাররা এই মডেলের সব ধরনের সহায়তা নেবেন। মডেল উদ্ভাবক বলেছেন, ক্যান্সার চিকিৎসায় অনেক ভালো কাজ করবে এই মডেল। ইতোমধ্যে কয়েকটি দেশের বেশ কিছু ক্যান্সার রোগীর এই মডেলের সফল প্রয়োগ
করা হয়েছে। তার ভিত্তিতে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। তাই সব মিলিয়ে বলা যায়, চিকিৎসার উদ্দেশ্যে চেম্বারে যাওয়ার পর ডাক্তার যেভাবে রোগীর সরাসরি সাক্ষাতে রোগ নির্ণয় ও নিরাময় করেন, সেই কাজ করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এতে ডাক্তারের গুরুত্ব কোনো অংশে কমবে না; বরং পরীক্ষিত ক্রস চেক করতে পারবেন, তিনি যা ভাবছেন, তা কতটা ঠিক ভাবছেন? ফলে ডাক্তারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এআই। এটিই মডেলের প্রধান লক্ষ্য।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




