অভিনেত্রী নওশাবা আহমেদ আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪০ এএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার
লাইভে এভাবেই কথা বলছিলেন নওশাবা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে গুজব ছাড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে আটক করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। র্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বিকেলে তিনি ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমি কাজী নওশাবা আহমেদ, আপনাদের জানাতে চাই, জিগাতলায় আমাদের ছোট ভাইদের (শিক্ষার্থী ইঙ্গিত করে) একজনের চোখ তুলে ফেলা হয়েছে। আর চারজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদের অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় অবস্থান করছে। আপনারা এখনই রাস্তায় নামেন। বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যান, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হোন।’
এ বিষয়ে পরে একটি গণমাধ্যমকে নওশাবা বলেন, নিজের চোখে এসব ঘটনা দেখেননি তিনি। অন্য আরেকজনের কাছে শুনে ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন।
এদিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রাখার গুজবের সত্যতা পায়নি বলে জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। তারা জানান, তাদের কয়েকজনকে আটকে রাখার গুজবে তারা বিভ্রান্ত হয়েছিলেন। আসলেই এর কোনো সত্যতা নেই।
উল্লেখ্য, শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পাথর, ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় কুচক্রী মহল। হামলাকারীদের কয়েকজনের হাতে লাঠি ও আগ্নেয়াস্ত্রও ছিল।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









