ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ১২:২২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোনা ইলিশ ভুনার ঘ্রাণেই যেন জিভে জল চলে আসে! পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও নানা মসলার মিশেলে ধীরে ধীরে কষিয়ে রান্না করা এই পদে রয়েছে অসাধারণ স্বাদ। গরম ভাতের সঙ্গে নোনা ইলিশ ভুনা হলে জমে যায় দুপুর কিংবা রাতের খাবার। বাঙালির রসনাবিলাসে এটি যেন চিরচেনা এক তৃপ্তির নাম। 
উপকরণ
নোনা ইলিশ ১টি
রসুন মোটা কুচি ১ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
টমেটো কুচি ৩টি
কাঁচামরিচ চেরা ৮-১০টি
আস্ত জিরা ১ চা চামচ
হলুদ/মরিচ/ধনে গুড়া ১ চা চামচ করে
আস্ত কাচামরিচ ৫-৬টি
আদা/রসুন বাটা ২ চা চামচ করে
সরিষার তেল ২ টে চামচ
সাদা তেল প্রয়োজন মতো
লবণ স্বাদমতো যদি লাগে।
প্রণালি
মাছ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। মাছ নরম হবার পর আঁশ, ময়লা পরিষ্কার করে ফেলুন। পানি চেঞ্জ করে বেশ কয়েকবার ধুয়ে নিন। যতোক্ষণ সাদা পানি বের না হবে, ততোক্ষণ ধুতে হবে। ধোয়া হলে পানি ঝরিয়ে রাখুন।

এখন একটি প্যানে সাদা তেল ঢেলে গরম করে নিয়ে জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ বাদামী করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো দিবেন। টমেটো সেদ্ধ হয়ে নরম হলে অল্প একটু পানি দিয়ে অন্যান্য মসলাগুলি কষিয়ে ফেলুন।