ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১৪:০১:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওটিটি ও বড়পর্দায় এরইমধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন শঙ্খ দাশগুপ্ত। এবার হাতে নিয়েছেন নতুন সিনেমার কাজ। ‘আবার দেখা হলো’ নামের সে সিনেমায় রয়েছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি। আরও আছেন চঞ্চল চৌধুরী। জানা গেছে আগামী ঈদুল ফিতরকে ঘিরে ভাবা হচ্ছে সিনেমাটিকে। সংবাদমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র আরও জানিয়েছে, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা। সিনেমাটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ছবিটির কাজ।

তুষি-সিয়াম-চঞ্চল ছাড়াও ছবিতে থাকবেন বিজরী বরকতুল্লাহ। যুক্ত হওয়ার কথা রয়েছে আরও কয়েকজন তারকার। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কেউ। মুঠোফোনে চঞ্চলকে বিষয়টি নিয়ে জানতে চাইলে মিটিংয়ে আছেন বলে রেখে দেন। অন্যদিকে সাড়া মেলেনি শঙ্খ ও সিয়ামের। 

যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তুষি। তবে ‘রইদে’র সাদুর বউ ঝেড়ে কাশেননি। বলেছেন, ‘আমার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কোনো কাজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

সবশেষ তুষিকে দেখা গেছে রইদ সিনেমায়। দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে ছবিটি। সিয়ামকে দেখা গেছে ‘রাক্ষস’ ছবিতে। সিনেমটি শঙ্খর দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে। বড়পর্দায় তার অভিষেক ‘প্রিয় মালতী’র মাধ্যমে।