অভিষেকের বাড়িতে অন্ধকারে সময় কাটলো মমতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
দুই দিনের সফরে সোমবার (২২ নভেম্বর) বিকেলে দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েন তিনি। বাড়িতে আলো না থাকায় বেশ কিছুক্ষণ অন্ধকারেই থাকতে হয় তাকে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) আনন্দবাজার জানায়, দিল্লিতে মমতা ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ে। এদিন সাড়ে ৪টায় দিল্লি বিমানবন্দরে নেমে সোজা সেখানেই চলে যান মমতা। পৌনে ৭টায় আলো নিভে যায় বাড়ির। একইসঙ্গে অন্ধকার হয়ে যায় গোটা পাড়া। ওই পাড়াতেই বাস একাধিক সাংসদের।
ভারতের বিদ্যুৎ অফিস জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই সাউথ অ্যাভিনিউয়ে আলো ছিল না। বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন থাকার পর আলো আসে।
দিল্লি গেলে সাউথ অ্যাভিনিউতে থাকেন মমতা। আগে তিনি উঠতেন মুকুল রায়ের সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে। পরে মুকুল যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন, তখন থেকে মমতা ওঠেন পাশেই অভিষেকের বাড়িতে। মুকুল যদিও ফের তৃণমূলে ফিরেছেন। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে এসে এখানেই উঠেছিলেন তৃণমূল নেত্রী। অভিষেকের বাড়িতেই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল-সহ অন্যান্য নেতারা। শাবানা আজমি, জাভেদ আখতারও মমতার সঙ্গে দেখা করতে অভিষেকের ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে এসেছিলেন সেই সময়।
সূত্র: আনন্দবাজার
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










