অভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ‘মাইন্ড হিল’ প্রকল্প
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে জার্মানির সহায়তায় ‘মাইন্ড হিল’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের সম্পাদক মো. তামিম খান। সম্প্রতি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
তামিম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই শহীদ এবং আহতদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়েকটি মন্ত্রণালয় এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তভাবে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং পুনর্বাসন নিয়ে কাজ করবে। শিল্প মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় আমাদের এই বিষয়ে আশ্বাস দিয়েছে। ৫০/৬০টি কোর্সের মাধ্যমে আহতদের এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। যে যে কাজে দক্ষ, তাকে সেই কাজের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা ১০০ জন আহতকে কম্পিউটার প্রশিক্ষণ শুরু করে দিয়েছি। ৩০ জন আহত জুলাই যোদ্ধাকে কেয়ার গিভিং প্রশিক্ষণ দিয়ে জাপানে পাঠানোর ব্যাবস্থা করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ ও আহতদের ভ্যানগার্ড হয়ে কাজ করছে। আমরা যেন তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং পুনর্বাসন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের সম্পাদক বলেন, আন্দোলনে আহত অনেকেই মানসিকভাবে অসুস্থ। তারা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে দীর্ঘ সময় ধরে রয়েছেন। ফলে তাদের মানসিক সমস্যা তৈরি হয়েছে। তাদের নানাবিধ জটিলতা চলছে। তালিকা প্রণয়ন, ক্যাটাগরির সমস্যা, ঠিক সময়ে ভাতা দেওয়া হচ্ছে না। এসব সমস্যা যেন সঠিকভাবে কাটিয়ে উঠতে পারি, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে। আহতদের মানসিক সমস্যা সমাধানে জার্মানির সঙ্গে যৌথভাবে ‘মাইন্ড হিল’ নামে একটা প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্প আহতদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করবে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



