অর্থ আত্মসাতের অভিযোগ : যা বললেন নুসরাত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার
টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত
টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কোটি কোটি রুপি নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছিল ভারতের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে।
বিজেপির উদ্য়োগে এ নিয়ে ইডির কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারীরা। বর্তমানে নুসরাত জাহান পরিচালক নন, দাবি করেছিলেন অভিযুক্ত প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক রাকেশ সিংহ। আইনজীবীদের সঙ্গে কথা বলেই, অভিযোগের জবাব দেবেন নুসরাত, জানিয়েছিলেন তার ম্যানেজার।
তার দেওয়া সময় অনুযায়ী বুধবার (২ আগস্ট) সাংবাদিক সম্মেলন করেন নুসরাত। সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন, ‘ব্যাখ্যা তারাই দেয় যারা অপরাধ করে বা যারা ভয় পান। আমি কোনো অপরাধ করিনি। যে বিষয় বিচারাধীন রয়েছে, সেটা নিয়ে মন্তব্য করা কোনো সভ্য নাগরিকের কাজ নয়। আমি আশা করব, সেটা আপনারা করবেন না। অনেকেই না জেনে অনেক মন্তব্য করেছেন।’
এরপর নুসরাত বলছে শুরু করেন, ‘প্রথমত, যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির, তার সঙ্গে নাকি আমি জড়িত। সেই কোম্পানি আমি ২০১৭ সালের মার্চ মাসে ছেড়ে দিয়েছি। দ্বিতীয়ত, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমার বাড়ি দুর্নীতির টাকায় কেনা।’
এই উত্তরে আমি বলব, ‘এই কোম্পানি থেকে আমি একটি লোন নিয়েছিলাম। তার সংখ্যাটা হলো ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ রুপি। ২০১৭ সালের মে মাসে সুদসহ এ কোম্পানিকে আমি ১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৯৯৫ রুপি এ কোম্পানিকে আমি ফেরত দিই। তার সমস্ত প্রামাণ্য নথি, বাড়ির দলিল আমার কাছে রয়েছে। আমি চাইলে খুলে দেখাতে পারি। তবে এটা দেখতে কোর্ট থেকে নিতে হবে।’
নুসরাত আরও বলেন, ‘আমি কোনো দিন এমন কাজ করিনি, ভবিষ্যতেও করব না। ৩০০ শতাংশ দায়িত্ব নিয়ে বলছি, দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। যদি আমার কোনো ভুল-ত্রুটি আপনারা প্রমাণ করতে পারেন, তাহলে যা বলবেন তাই করব। এ বিষয়টা কোর্টের বিচারাধীন। আমি এ বিষয়ের সঙ্গে জড়িত নই। অভিযোগ ছিল, আমি দুর্নীতির টাকায় বাড়ি কিনেছি।
‘এমন ভুল অভিযোগ যাতে দ্বিতীয়বার আমায় নিয়ে না ওঠে, আপনাদের সামনে আসা। আরও একটা অভিযোগ আমি সবাইকে করব, সেটা হলো এ বিষয়ের মধ্যে কোনো রাজনীতি নেই। দয়া করে এ বিষয়টার মধ্যে রাজনীতি জড়াবেন না। আমি বিশ্বাস করি, সত্যের পথ যতই কঠিন হোক না কেন, সেটাই যেতে।’
তিনি বলেন, ‘আমি কোনো ভুল করে থাকলে, মিথ্যে বললে, মানুষের থেকে একটা পয়সাও নিলে আমি আপনাদের সামনে এসে দাঁড়াতাম না। প্রত্যেকটা ট্যানজ্যাকশনের নথি রয়েছে। এই কোম্পানিতে আমি একটাও শেয়ার হোল্ড করি না। কোম্পানিতে কী কী হচ্ছে সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই।’
এরপর নুসরাতের দিকে একাধিক প্রশ্ন ধেয়ে আসে। উত্তরে নুসরাত বারে বারে বলেন, তিনি লোন ফেরত দিয়ে দিয়েছেন ও কোম্পানির কোনো শেয়ার তিনি হোল্ড করেন না। এর থেকে বেশি আর কোনো তথ্য দিতে চাননি তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরাত।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


