অসময়ের বেগুন চাষ করে লাভবান সিরাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
অসময়ের বেগুনের চাষ করে ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার চারগোবরা গ্রামের কৃষক মোঃ সিরাজ শেখ (৫২)। তিনি প্রতিকেজি বেগুন ৬০ টাকা দরে বিক্রি করছেন। সপ্তাহে ২ দিন তিনি ক্ষেত থেকে ৪ মণ করে বেগুন তুলে বজারজাত করছেন। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বাগেরহাট জেলার মোল্লাহাট বাজারের দু’ হাটে তিনি প্রায় ২০ হাজার বেগুন বিক্রি করছেন। কৃষক মোঃ সিরাজ শেখের বেগুনের সাইজ ও গুণগতমান বেশ ভালো। খেতে সুস্বাদু। তাই বাজারে তার বেগুনের চাহিদা ব্যাপক।
এ বেগুন হাট-বাজারে একটু বেশি দামেই বিক্রি হয়। বিগত ৫ বছর ধরে তিনি তার জমিতে পাটের পরিবর্তে অসময়ের বেগুন চাষ করে আর্থিকভাবে লাভবান হয়ে আসছেন। বাজারে এ সময়ে বেগুনের আমাদনী কম থাকে। তাই বেগুনের বাজার দর ভালো পাচ্ছেন কৃষক মোঃ সিরাজ শেখ।
গোপালগঞ্জ সদর উপজেলার চারগোবরা গ্রামের কৃষক মোঃ সিরাজ শেখ বলেন, আমি ১ একর জমিতে আগে পাটের চাষ করতাম। পাটে ১ একরে খরচ বাদে ৩০ থেকে ৫০ হাজার টাকা লাভ হত। তাই ৫ বছর আগে আমি পাটের চাষাবাদ ছেড়ে দিয়েছি। তারপর থেকে ওই ১ একর জমিতে অসময়ের বেগুনের চাষ করে আসছি। ১ একর জমিতে বেগুন চাষবাদে আমার ১ লাখ টাকা ব্যয় হয়েছে। ইতিমধ্যে আমি ১ লাখ টাকার বেগুন বিক্রি করেছি। এ ক্ষেত থেকে ২ লাখ ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারব।
বেগুনে অন্তত ১ লাখ ৫০ হাজার টাকা লাভ হবে। পাটের তুলনায় বেগুন চাষে লাভ তিন গুণেরও বেশি হবে। এছাড়া বাজারে প্রতি কেজি বেগুন ৬০ টাকা দরে বিক্রি করতে পারছি। অধিকদামে অসময়ের বেগুন বিক্রি করে আমি লাভের টাকা ঘরে তুলতে পারছি। বেগুন সাধারনত শীতের ফসল। গরমে বেগুন চাষাবাদে ব্যাপক পরিচর্যা করতে হয়। তাই এ সময়ে বেগুন চাষ খুব কম হয়। এ কারণে বাজারে বেগুনের আমাদনী কম থাকে। তাই আমি অসময়ে বেগুন উৎপাদন করে বাড়তি সুবিধা পাচ্ছি ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, মোঃ সিরাজ শেখ ১ একর জমিতে ৪২২ ও ভাঙ্গ জাতের বেগুন আবাদ করেছেন। ক্ষেতে ফেরোমন ফাঁদ বসানো হয়েছে। তাই কৃষকের কীটনাশক খরচ সাশ্রয় হচ্ছে। কম খরচে কৃষক বেগুনের ভালো ফলন পাচ্ছেন । এছাড়া বাজারে বেগুনের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে কৃষক বেগুনের ভালো দাম পাচ্ছেন। পাটের পরিবর্তে তিনি বেগুনের আবদ করে অধিক টাকা ঘরে তুলছেন। অসময়ের বেগুন তাকে অর্থিকভাবে লাভবান করছে।
চর গোবরা গ্রামের কৃষক মোঃ আয়ূব আলী বলেন, সিরাজ শেখ ৫ বছর ধরে ভালো সাইজ ও মানের বেগুন উৎপাদন করছেন। তিনি বেগুন উৎপাদনে খুবই কম মাত্রায় কীটনাশক ব্যবহার করেন। ফেরোমন ফাঁদের মাধ্যমে ক্ষতিকারক পোকা দমন করেন। তাই তার ক্ষেতে উৎপাদিত বেগুন খুবই সুস্বাদু। তিনি উৎকৃষ্টমানের বেগুন উৎপাদনের সুনাম অর্জন করতে পেরেছেন। তাই বাজারে তার বেগুনের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। তিনি একটু বেশি দামে বেগুন বিক্রি করে লাভের টাকা ঘরে তুলতে পারছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারের সবজি ক্রেতা আলীম চৌধূরী বলেন, বাজারে কৃষক মোঃ সিরাজ শেখের বেগুনের নাম ডাক রয়েছে। তার এ সুনামের জন্য আমরা বেশি দামে তার কাছ থেকে বেগুন ক্রয় করি। তার বেগুন কেয়ালিটি সম্পন্ন। আমাদের মতো ভোক্তার কাছে সিরাজ শেখের বেগুন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ





