অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জোবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ডা. জোবাইদা রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার অসুস্থ মাকে দেখতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পান্থপথে বেসরকারি হাসপাতাল স্কয়ারে যান।
ডা. জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ কথা জানিয়েছেন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘তিনি তার মা’কে দেখতে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্কয়ার হাসপাতালে আসেন। পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন।’
বহুদিন পর মায়ের সাথে দেখা হওয়ায় ডা. জোবাইদাকে খুবই উচ্ছ্বসিত দেখা যায়। এসময় তিনি তার মাকে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
দীর্ঘ ১৭ বছর ধরে স্বামী তারেক রহমানের সঙ্গে প্রবাস-জীবন কাটানোর কারণে তিনি মাকে সশরীরে দেখতে পারেননি। কিন্তু হঠাৎ করেই দেশে আসার সুযোগ করে দিলেন তার শাশুড়ি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মঙ্গলবার সকাল ১০টা ৪৩ মিনিটে শাশুড়ি দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে আধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান।
১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডা. জোবাইদা রহমান।
‘ওয়ান ইলেভেন’র পর (২০০৭ সালের ১১ জানুয়ারি) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, ডা. জোবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি হয়রানিমূলক মামলা করে । ওই মামলায় জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদানের রায় দেয় ঢাকার একটি আদালত।
‘আমরা বিএনপি পরিবার’ সূত্রে জানা গেছে, ইকবাল মান্দ বানু গত ২ মে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল-রোগে ভুগছেন।
সৈয়দা ইকবাল মান্দ বানু ‘সুরভী ফাউন্ডেশনের’ মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছেন। এজন্য তিনি ‘স্বাধীনতা’ পদক পেয়েছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



