অস্ট্রেলিয়ায় দাবানলে ৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় দাবানলে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরো ৭ জন। প্রাণ বাঁচানোর জন্য ঘর ছেড়েছে হাজার হাজার মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির দমকল কর্মকর্তারা।
শুক্রবার (০৮ নভেম্বর) থেকে ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন দমকল কর্মীরা। তবে, এখনো তারা সফল হননি। দাবানল নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কপ মরিসন।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, দাবানলে একশ’ জায়গায় আগুন নিয়ন্ত্রণ আনার জন্য ১৩শ’ দমকলকর্মীকে সহযোগিতা করতে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে। আগুনে যাদের পরিবারের সদস্য মারা গেছেন, তাদের প্রতি আমি শোক প্রকাশ করছি।
আগুন নেভাতে স্বেচ্ছাসেবকের কাজ করছে হাজারও বেসামরিক নাগরিক। কুইন্সল্যান্ডে হাজারও লোক রাত কাটিয়েছে আশ্রয়কেন্দ্রে। নিউ সাউথ ওয়েলসে ১৫০টির বেশি বাড়ি ভস্মীভূত হয় বলে জানিয়েছেন দমকলকর্মীরা। ঝড়ো বাতাসের পাশাপাশি ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বিশেষ করে খরা কবলিত এলাকায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।
শনিবার নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ারসার্ভিস কমিশনার শেন ফিজসিমন্স জানান, আগামী সপ্তাহেও দাবানল মনে হয় কমবে না। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে গ্রীষ্মকালে দাবানল অব্যাহত থাকতে পারে।
অস্ট্রেলিয়ার উপকূলে এক হাজার কিলোমিটার এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে, এলাকা ছাড়ার সময় পেরিয়ে যাওয়ার কারণে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে স্থানীয়দের।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











