ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৬:১৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ায় আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশী বংশোদ্ভুত নারী সাবরিনা ফারুকি লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে লড়তে যাচ্ছেন। আসন্ন এই নির্বাচনে দেশটির নিউ সাউথ ওয়েলস (এসএসডব্লিউ) আইন পরিষদের একটি আসনে প্রার্থীতা করছেন তিনি।

অস্ট্রেলিয়ার দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ এসএসডব্লিউ পরিষদে সাবরিনা ফারুকির প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছে `সিডনি মর্নিং হেরাল্ড` নামের একটি অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম। তাদের প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, জন্মসূত্রে সাবরিনা বাংলাদেশের নাগরিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন।

২০১৪ সালে উচ্চশিক্ষা অর্জনের জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে যান তিনি। পরে সেখানে তিনি `ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস` থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে `ইউনিভার্সিটি অব সিডনি` থেকে পিএইচডি করেন।

-জেডসি