ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২২:০৬:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

অস্ট্রেলিয়ার সেরা জ্ঞান আহরণ করুন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০২ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সেরা জ্ঞান আহরণের সুযোগ গ্রহণের জন্য সেদেশে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে সেখানকার বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটি (ডব্লিউএসইউ) পরিদর্শন করেন। পরমাত্তা সাউথ ক্যাম্পাস, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সভাপতি প্রফেসর বার্নি গ্লোভার, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশি প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়নরত। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর এই ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।


শেখ হাসিনা বলেন, বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়া একটি প্রিয় দেশ। প্রায় ২০০ শিক্ষার্থী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।


তিনি বলেন, বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের মাধ্যমে উন্নয়নের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের আরও বেশি মানবিক ক্ষমতা দরকার। অস্ট্রেলিয়া এক্ষেত্রে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দান এবং বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে অবদান রাখতে পারে।

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যারা এখানে আছেন তাদের অস্ট্রেলিয়া থেকে অনেক কিছু শেখার আছে। আমরা সমুদ্রসীমা সমস্যার সমাধান করে ফেলেছি। সমুদ্রসীমার যে সম্পদ আছে সেই সম্পদকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের অর্থনৈতিক উন্নয়নে এই সম্পদ অনেক অবদান রাখতে পারে।

 

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ১৬ কোটি মানুষের দেশ। দেশের সব মানুষের খাদ্য নিরাপত্তাসহ সবকিছু দিতে হবে। দেশ হিসেবে আমরা ছোট, মানুষ হিসেবে বেশি। কাজেই সমুদ্রসম্পদ কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেজন্য আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। এখানে ব্যবসায়ীরা আছেন, শিক্ষকরা আছেন। এব্যাপারে আপনাদের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। এখান থেকে শুধু ডিগ্রি নিয়ে যাওয়া না, অনেক কিছু শিখতে হবে।

 

প্রধানমন্ত্রী বলেন, ব্লু-ইকোনোমির ব্যাপক উন্নয়নে বাংলাদেশের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছে সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী অর্থায়ন, ক্রিটিক্যাল প্রযুক্তি বিনিময়, বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব এবং সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

 

শেখ হাসিনা বলেন, আমাদের মানবসম্পদ সক্ষমতা বাড়ানো প্রয়োজন। যেখানে অস্ট্রেলিয়া প্রশিক্ষণ ও ভোকেশনাল শিক্ষার মাধ্যমে অবদান রাখতে পারে। বাংলাদেশের শিক্ষার্থী যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের দেওয়া জ্ঞান তাদের ভালোভাবে অর্জন করতে হবে।

 


শেখ হাসিনা বলেন, ডব্লিউএসইউ বর্তমানে বাংলাদেশ সরকারের বিচার ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে জন্য প্রশিক্ষণদান কর্মসূচির মাধ্যমে সহায়তা প্রদান করছে।

 

এর আগে শুক্রবার নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য গ্লোবাল সামিট অব উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তুলে দেয়া হয়।


পুরস্কার গ্রহণকালে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতা কাজে লাগাতে এবং তাদের সহযোগিতা ও অধিকার তুলে ধরতে একটি নতুন বৈশ্বিক জোট গঠনের আহ্বান জানান। নিজেদের ভাগ্য পরিবর্তনে বিশ্বব্যাপী যেসব নারী কাজ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে পুরস্কারটি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

 

সূত্র : বাসস