অস্ট্রেলিয়ায় শিশু নিপীড়নে জড়িত ৪৪ জনকে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
অস্ট্রেলিয়ায় শিশুদের আটকে রেখে যৌন নির্যাতনসহ নানা নিপীড়নের ছবি ও ভিডিও বানিয়ে সেগুলো অনলাইনে পোস্ট করার সঙ্গে জড়িত সন্দেহে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়া এসব নিপীড়নের শিকার ১৬ শিশুকেও উদ্ধার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অনলাইনে শিশু নিপীড়নের নানা ছবি ও ভিডিওর সূত্র ধরে প্রায় এক বছরের তদন্তের পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) ওই ব্যক্তিদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। নানা অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মোট ৩৫০টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। সব অভিযোগই শিশুদের আটকে রাখা ও নির্যাতন করা সম্পর্কিত।
গ্রেফতার ব্যক্তিরা একটি ‘ক্লাউড স্টোরেজ’ প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের নিপীড়নের ভিডিও ও ছবি আদান-প্রদান করতো।
তদন্ত কর্মকর্তারা দিন-রাত পরিশ্রম করে ওই শিশুদের খুঁজে বের করে তাদের উদ্ধার করেছে বলে জানান পুলিশ কমিশনার রিস কারশউ।
তিনি বলেন, ‘আমাদের তদন্ত কর্মকর্তারা ক্লান্তিহীন ভাবে একের পর এক অসংখ্য ছবি ঘেঁটে একটি একটি করে সূত্র জড়ো করেছে, তারা কখনো আশা ছাড়েনি।’
গ্রেফতার ব্যক্তিরা সমাজের নানা ক্ষেত্রে কাজ করেন। তাদের কেউ কেউ নির্মাণ ক্ষেত্রে, কেউ পরিবহন, প্রশাসন এবং নানা সেবা প্রদাণ প্রতিষ্ঠানে কর্মরত।
এএফপি জানায়, তারা এ বছর এরকম ১৩৪টি শিশুকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৬৭ শিশুকে অস্ট্রেলিয়ার বাইরে থেকে উদ্ধার করা হয়।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











