অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ভূমিকম্প পরবর্তী সুনামি সর্তকতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
তীব্র ভূমিকম্পের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলে সুনামি হানা দেয়ার আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। বুধবার স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে এই ভূমিকম্প হয়।
অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে পূর্বদিকে ৩৪০ মাইল দূরে অবস্থিত লর্ড হো দ্বীপে সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া, ভানুয়াতুসহ আশেপাশের আরও কয়েকটি দেশেও সুনামির সতর্কতা জারি করা হয়।
নিউ সাউথওয়েলস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে আগামী তিন ঘণ্টার মধ্যেই সুনামি আসতে পারে। ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে ০.৩ মিটার থেকে এক মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে।
নিউজিল্যান্ডের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে উপকূলবর্তী অঞ্চলগুলির বাসিন্দাদের সমুদ্র, নদীর মতো জলাশয়গুলি থেকে দূরে সরে যেতে বলা হয়েছে।
নিউজিল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তীব্র স্রোত ও অস্বাভাবিক ঢেউ আছড়ে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপে, অকল্যান্ডের পূর্বদিকে দ্য গ্রেট ব্যারিয়ার আইল্যান্ডে এবং নিউজিল্যান্ডের পূর্বদিকে উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে একমাত্র নিউজিল্যান্ডের উত্তরদিকে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








