ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ০:০৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

অস্ট্রেলীয় নারীকে গুলি, মার্কিন পুলিশের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলীয় এক শরীর চর্চার প্রশিক্ষককে গুলি করে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক এক মুসলিম পুলিশ কর্মকর্তাকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার মিনেসোটার আদালত ওই হত্যা মামলার রায়ে পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দেন।

২০১৭ সালে যুক্তরাষ্ট্র মিনেসোটায় ৯১১ নম্বরে কল করে জরুরি সাহায্য চান ওই জাস্টিন ড্যামন্ড নামে ৪০ বছর বয়সী ওই অস্ট্রেলীয় নারী। খবর পেয়ে এক সহযোগীকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সোমালিয়ার বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা মো. নূর।

এ সময় হঠাৎ করে একটি বিকট শব্দ হওয়ায় চমকে গিয়ে মো. নূর দেখেন অস্ট্রেলীয় ওই নারী ডান হাতে কিছু একটা তোলার চেষ্টা করছেন।

নিজেকে রক্ষা করতে তিনি তখন ওই নারীকে গুলি করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের বাবা জন রুশজেক নূরকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে গুলির ঘটনায় হত্যা মামলা করার ঘটনা ওই প্রদেশে এটাই প্রথম। আদালতে নূর তার ভুল স্বীকার করেন। সূত্র: বিবিসি

-জেডসি