ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৯:১২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

অস্থিরতার কারণে হাইতি ছাড়লো কানাডার ২৫ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

হাইতিতে সরকার বিরোধী বিক্ষোভের কারণে অস্থির অবস্থা বিরাজ করায় কানাডার কিউবেক থেকে আসা ২৫ স্কুল শিক্ষার্থী ও তাদের দেখভালের দায়িত্বে নিয়োজিত তিন অভিভাবকের একটি দল রোববার দেশটি ত্যাগ করতে সক্ষম হয়েছে। খবর এএফপি’র।

হাইতিতে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে তারা হামলার শিকার হয়েছিল।

অভিভাবকদের একজন এএফপি’কে জানান, ‘আমরা বিমানে করে মন্ট্রিলে ফিরছি।’

কানাডার ট্যুর অপারেটর ট্রান্সাট পোর্ট-অ-প্রিন্স থেকে স্থানীয় সময় বিকেল ৩টা ৫৯ মিনিটে বিমানটি উড্ডয়নের কথা নিশ্চিত করেছে।

শিক্ষার্থীরা ছাড়াও কানাডায় সাময়িকভাবে বন্ধ রাখা দূতাবাসের কর্মীরাও দেশে ফিরছে।

একদিন আগে কানাডার ১৩১ পর্যটকের একটি দলকে হেলিকপ্টারের সাহায্যে সমুদ্র তীরবর্তী একটি পর্যটন কেন্দ্র থেকে উদ্ধার করা হয়। দেশটিতে চলমান অস্থিরতার কারণে তারা সেখানে আটকাপড়া অবস্থায় ছিল।