অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘প্রমোন’। যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বায়োমেট্রিক প্রযুক্তিসহ বিভিন্ন যাচাইকরণ সুবিধাকে এড়িয়ে তথ্য চুরি করতে সক্ষম।
রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘প্রমোন’ এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ম্যালওয়্যারটির নাম ‘স্নোব্লাইন্ড’। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যেকোনো নিরাপত্তা বলয়কে ফাঁকি দিয়ে স্মার্টফোন ও অ্যাপ থেকে তথ্য চুরি করতে পারে। এটি মোবাইল ফোনে প্রবেশ করলেও ফোনের সিকিউরিটি স্ক্যানারসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা তা শনাক্ত করতে পারে না। ‘স্নোব্লাইন্ড’ অ্যাপের যাচাইকরণ পদ্ধতিও ফাঁকি দিতে পারে। ফলে ব্যবহারকারীদের ফোনে যেসব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো থেকে তথ্য সংগ্রহ করতে থাকে অ্যাপটি।
‘প্রমোন’ জানায়, ম্যালওয়্যারটি ফোনে থাকলেও তা বোঝার উপায় থাকে না ব্যবহারকারীদের। ফলে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে ম্যালওয়্যারটি। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছে, ক্ষতিকর ম্যালওয়্যারটি থেকে নিরাপদ থাকতে অপরিচিত প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ বা কনটেন্ট (আধেয়) নামানো যাবে না। একই সঙ্গে অবিশ্বস্ত উৎস থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করাও যাবে না।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস






