ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৫৯:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

আংশিক সূর্যগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশেও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আংশিক সূর্যগ্রহণ মঙ্গলবার (২৫ অক্টোবর)। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে।

গত মঙ্গলবার (১৮ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোহা. আছাদুর রহমান স্বাক্ষরিত এক বিবরণীতে বলা হয়, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে।

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটির প্রথম সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। গ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে।

চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।

খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে।


রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ পৃথিবীর সামনে এসে সূর্যকে ঢেকে রেখে দেয়, তখন সূর্যরশ্মি আর পৃথিবীতে পৌঁছায় না। সূর্যগ্রহণ শুধুমাত্র অমাবস্যাতেই হয়।