আইএস নেতা বাগদাদির বোন আটক!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির বোনকে আটক করেছে বলে দাবি করেছে তুরস্কের এক কর্মকর্তা।
সোমবার (০৫ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলীয় শহর আজাজ থেকে তাকে স্বামী ও ছেলের বউসহ আটক করা হয়। সিরিয়ার সীমান্তবর্তী শহর আজাজ এখন তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
আটকের পরে ৬৫ বছর বয়সী রেসমিয়া আওয়াদের স্বামী ও তার ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
তুরস্কের ওই কর্মকর্তা বলেন, আজাজের কাছে এক অভিযানের সময় রেসমিয়াকে আটক করা হয়। এই সময় তার সাথে ৫ শিশুও ছিলো। বাগদাদির বোনের কাছ থেকে আইএসের ভেতরের কর্মকাণ্ডের বিষয়ে অনেক তথ্য পাবো বলে আমরা আশা করছি।
এমনিতে বাগদাদির বোনের সম্পর্কে তেমন তথ্য নেই এবং তুরস্কের হাতে আটক নারীই বাগদাদির বোন কি না; তাৎক্ষণিকভাবে রয়টার্সও তা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
গত মাসে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে মার্কিন স্পেশাল ফোর্সেস অভিযান চালায়। সেখানে কোনঠাসা হয়ে একটি সুড়ঙ্গে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন বাগদাদি। বৃহস্পতিবার অনলাইনে পোস্ট করা একটি অডিও টেপে আইএস তাদের নেতা বাগদাদি মারা গেছে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রত্যয় জানিয়েছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











