‘আইদা’র ছোবলে ক্ষতবিক্ষত যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় আইদা’র সর্বনাশা ছোবলে ক্ষতবিক্ষত লুইজিয়ানায় উদ্ধারকারীরা সোমবার তাদের অভিযান শুরু করেছে। ঝড়ের আঘাতে দু’জনের প্রাণহানি ঘটে। বন্যার পানিতে আটকা পড়েছে লোকজন। উড়ে গেছে ঘরের ছাদ।
নিউ অরলিন্স এখনও ডুবে আছে অন্ধকারে। লুইজিয়ানা জুড়ে ১০ লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হচেছ।
ফুটেজে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাড়ি থেকে লোকজনকে উদ্ধার করতে দেখা গেছে। বাড়িঘরের ছাদ উড়ে যেতে দেখা গেছে বিভিন্ন ছবিতে।
অবসর প্রাপ্ত ৫৩ বছর বয়সী এক ফার্মাসিস্ট বলেন, আমার জানালার কাচ ভেঙে গেছে। ছাদের কিছু টাইলস রাস্তায় ভেঙে পড়েছে। ফলে ভেতরে পানি ঢুকছে।
লুইজিয়ানার গভর্ণর জন বেল এডওয়ার্ড বলেছেন, ক্ষতি সত্যিই ভয়ানক।
প্রেসিডেন্ট জো বাইডেন লুইজিয়ানা ও মিসিসিপিতে বড় ধরনের দুর্যোগ ঘোষণা করেছেন। ইতোমধ্যে সেখানে ফেডারেল সহায়তা দেয়ার কথাও জানিয়েছেন।
এডওয়ার্ড টুইটারে জানিয়েছেন, লুইজিয়ানায় ১৬শরও বেশি উদ্ধারকারী কাজ করছে।
সেনাবাহিনীর মেজর জেনারেল হানক টেইলর সাংবাদিকদের বলেছেন, সামরিক বাহিনী, জরুরি ফেডারেল ব্যবস্থাপনা কর্মকর্তা ও ন্যাশনাল গার্ডের ৫ হাজার ২শর’ও বেশি সদস্য লুইজিয়ানা, মিসিসিপি, টেক্সাস ও আলাবামায় মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইদা। ঝড়টি ক্যাটাগরি ফোর হিসেবে নিউ অরলিন্সের একশ’ মাইল দক্ষিণে লুইজিয়ানা উপকূলের ফোর্ট ফরচুনে ঘণ্টায় ১১০ মাইল বেগে আঘাত হানে।
ক্যাটরিনা ছিল একই ক্যাটাগরির ঝড় যা ২০০৫ সালের ২৯ আগস্ট এই রাজ্যে আঘাত হেনেছিল। ক্যাটরিনার আঘাতে প্রাণ হারিয়েছিল ১৮শ’ লোক।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










