আইনের শাসন ছাড়া উন্নয়ন সম্ভব নয়: স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনের শাসন ব্যতিত কোন সমাজের উন্নয়ন সম্ভব নয়। সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইনের সমান সুযোগ প্রাপ্তি নিশ্চিত করতে তরুণ আইনজীবীদের কাজ করতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের কৈট্টায় প্রশিকা রিসোর্টে “২০তম মানবাধিকার গ্রীষ্মকালীন স্কুল” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
স্পিকার বলেন, আইনের শাসন ব্যতিত কোন সমাজের উন্নয়ন সম্ভব নয়। এসময় তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে যৌক্তিকতাকে বিবেচনায় নেয়ারও আহবান জানান।
এসময় তিনি দশ দিনব্যাপী এ আবাসিক কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ” ‘হিউম্যান রাইটস এন্ড রিবেলিয়াস লয়ারিং’।
ড. শিরীন শারমিন বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে সংবিধান উপহার দিয়েছেন। এটি পৃথিবীর অনন্য সংবিধান। মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত সব কিছু এটিতে সন্নিবেশ করা হয়েছে। এটাকে বাস্তব প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিচারপ্রার্থী জনগণের জন্য বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিচারের দ্বার উন্মুক্ত করতে হবে। তাহলেই দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর প্রফেসর আতিউর রহমান, এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল এর নির্বাহি পরিচালক তাপস কান্তি বল এবং হিউম্যান রাইটস সামার স্কুলের পরিচালক প্রফেসর মাসুম বিল্লাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কর্মসূচিতে দক্ষিণ এশিয় অঞ্চলের ৪২ জন আইন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এখান থেকে শিক্ষার্থীগণ সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার আইন ও জনগণের আর্থ সামাজিক মুক্তির জন্য করণীয় সম্পর্কে জ্ঞান লাভে সক্ষম হবেন।
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি



