ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১০:১১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

আইসিইউ থেকে কেবিনে অধ্যাপক মুনতাসীর মামুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে এই তথ্য জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম নবী তুহিন। তিনি বলেন, মুনতাসীর মামুন পুরোপুরি সুস্থ আছেন। তাকে আজ সকালে আইসিইউ থেকে কেবিনে দেয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিশিষ্ট এই লেখকের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

হাসপাতাল পরিচালক গোলাম নবী তুহিন বলেন, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. রুবিনা ইয়াসমিনকে প্রধান করে ছয় সদস্যের একটি টিম করা হয়েছে মুনতাসীর মামুনের সার্বিক দেখভালের জন্য। আজ বেলা ১২টা থেকে মেডিকেল টিম কাজ শুরু করেছে।

এর আগে গত রবিবার করোনা উপসর্গসহ মুনতাসীর মামুনকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়।

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংর্স্পশে আসার আগে তার করোনা টেস্ট করা হয়, কিন্তু তখন নেগেটিভ আসে। এখন হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।

-জেডসি