ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:৩৩:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

আইসিটি আইনে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

 প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে বাংলাদেশে নতুন করে গ্রেফতারের সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার (০৮ মে) দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস এক টুইট বার্তায় এই উদ্বেগ প্রকাশ করেন।

ওয়েলস বলেন, করোনা মহামারির সময় বাকস্বাধীনতা অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই বাকস্বাধীনতার গণতান্ত্রিক চর্চা করতে হবে।টুইটে ওয়েলস বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে, গতকাল ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারও এক টুইট বার্তায় ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে গ্রেফতার নিয়ে কথা বলেন। রাষ্ট্রদূত টুইটে লেখেন, কোভিড-১৯ মহামারির সময়ে বাকস্বাধীনতা সমুন্নত রাখা এবং সাংবাদিকদের ঠিকমতো কাজ করতে দেয়া অত্যন্ত জরুরি।

সঠিকভাবে জনস্বাস্থ্য রক্ষায় মুক্ত ও স্বাধীন মিডিয়া নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, ২০১৮ সালে পাস হওয়া বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে সম্প্রতি লেখক-সাংবাদিক-কার্টুনিস্টসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিতেন বলে অভিযোগ রয়েছে।

-জেডসি