আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসে অংশগ্রহণকারীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
আগামী মাসে অনুষ্ঠেয় ৪৫তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালসের সব অংশগ্রহণকারীকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত যে আইসিটি বিভাগ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যৌথভাবে ঢাকায় প্রথমবারের মতো ৪৫তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনাল আয়োজন করছে। তিনি এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য দেশ-বিদেশের সব অংশগ্রহণকারীকে স্বাগত ও ধন্যবাদ জানান। আইসিপিসি কলেজ শিক্ষার্থীদের জন্য এটি বিশ্বের বৃহত্তম প্রোগ্রামিং প্রতিযোগিতা বলেও তিনি উল্লেখ করেন।
আবদুল হামিদ বলেন, বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামিং একটি অপরিহার্য হাতিয়ার। যেহেতু বিশ্ব অবিশ্বাস্য গতিতে রূপান্তরিত হচ্ছে, তাই কার্যকর ও সময়োপযোগী উপায়ে সমস্যা সমাধানের জন্য আরও বেশি জ্ঞান, দক্ষতা এবং পারদর্শিতা প্রয়োজন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এই আইসিপিসি তরুণ প্রোগ্রামারদের নিজেদের মধ্যে তাদের ধারণা এবং জ্ঞান আদান-প্রদান এবং সমৃদ্ধ করার একটি ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশগ্রহণকারীরা বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে এসেছে এবং তারা এরইমধ্যে অধ্যবসায় এবং দৃঢ়তার মাধ্যমে জটিল সমস্যার সমাধান করার জন্য তাদের গভীর কোডিং জ্ঞান, দক্ষতা এবং পারদর্শিতা প্রমাণ করেছে। বিশ্বের নেতৃত্ব এবং এর বহুমাত্রিক সমস্যা সমাধানে তারা নিশ্চয়ই ভবিষ্যতে মহান প্রতিভা হয়ে উঠবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ৪৫তম ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক হিসেবে ঢাকাকে নির্বাচিত করার জন্য আমি আইসিপিসি ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং এই অনুষ্ঠানের ব্যাপক সাফল্য কামনা করছি।
তিনি বলেন, আইসিটি সেক্টর, যা গত কয়েক বছরে অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে একটি। আমি আশা করি, এই আইসিপিসি আইসিটি সেক্টর থেকে আমাদের তরুণ প্রতিভাদের অনুপ্রাণিত করতে অনুপ্রেরণামূলক ভূমিকা পালন করবে।
সূত্র : বাসস
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল











