আইসিসি র্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার ইতিহাস
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটি বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তির। প্রথমবারের মতো ভারতকে ওয়ানডেতে হারিয়ে ইতিহাস গড়া ছাড়াও তিন ম্যাচের সিরিজটি ড্র করেছে টাইগ্রেসরা। এছাড়া দক্ষিণ এশিয়ার জায়ান্টদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে অনবদ্য শতরান করেছিলেন বাংলাদেশ নারী দলের ওপেনার ফারজানা হক পিংকি। যেটিও একদিনের ক্রিকেটে বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া অনবদ্য ভূমিকা ছিল স্পিনিং অলরাউন্ডার নাহিদা আক্তারেরও।
স্মরণীয় সিরিজ শেষ না হতেই এবার আইসিসি থেকে বড় সুখবর পেলেন টাইগ্রেস এই দুই ক্রিকেটার। আজ (মঙ্গলবার) সদ্য ঘোষিত আইসিসির ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিংয়ে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৯তম স্থানে উঠে এসেছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবেও সেরা বিশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিলেন ফারজানা।
এর আগে ২০১৭ সালে সর্বোচ্চ ২৫তম অবস্থানে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি ব্যাটার রুমানা আহমেদ। অন্যদিকে, বোলিং র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন লেফট আর্ম স্পিনার নাহিদা আক্তার। ৫ ধাপ এগিয়ে ১৯ তম স্থানে উঠে এসেছেন নাহিদা। যেটি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেরা অবস্থান। এর আগে গেল বছর ২০তম স্থানে জায়গা করে নিয়েছিলেন সালমা খাতুন।
গত শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফারজানা। ১৫৬ বলে শত রান করেন। এতে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। পরে ভারতও রান তাড়ায় ২২৫ রানের বেশি করতে পারেনি। ফলে ড্রতেই নিষ্পত্তি হয় টানটান উত্তেজনার ম্যাচটি। সিরিজসেরা নির্বাচিত হন সেঞ্চুরিয়ান ফারজানা।
এদিকে, স্মরণীয় এই সিরিজে তিন ম্যাচে নাহিদার শিকার ৬ উইকেট। ফারজানার সেঞ্চুরির ম্যাচেও ৩৭ রানে তিনি ৩ উইকেট পেয়েছেন। শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে স্রেফ ১ রান দিয়ে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার।
এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন অফ স্পিনার সুলতানা। একশর বাইরে থেকে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রাবেয়া।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বেথ মুনিকে টপকে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের নাটালিয়া সিভার। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে আছেন তিনি। আর বোলারদের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন সিভারের স্বদেশি সোফি একলেস্টোন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




