ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ১৫:৩৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

আকিজ ফুড অ্যান্ড বেভারেজে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এমআইসে বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বিএসসি বা বিবিএ পাস করতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা অ্যানালিস্ট, মাইক্রোসফট এক্সেল (অ্যাডভান্স লেভেল) কাজ জানতে হবে। বিশেষ করে ম্যানুফেকচারিং সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ২৬-৩২ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, বীমা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩