আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও।
রোববার (২২ জানুয়ারি) সকাল ৯টায় দেখা যায় হাসপাতাল ও পূর্ব থানা এলাকায় দুই শতাধিক নারী স্টেশন রোড ও বাটা গেট ছাড়াও ময়দানের আশপাশের অলিগলিতে বিভিন্ন দলে ভাগ হয়ে বসে আছেন আখেরি মোনাজাতে অংশ নিতে।
আশুলিয়া থেকে এসেছেন মাসুমা আক্তার। তিনি বলেন, আমরা ৯ জন নারী আখেরি মোনাজাতে অংশ নিতে ভোরে এসেছি। ১০ টাকায় পলিথিন কিনে সড়কের পাশে বাটা বিক্রয় কেন্দ্রের সামনে বসেছি।
রাজধানীর উত্তরা থেকে এসেছেন সুফিয়া বেগম। তিনি বলেন, অসুস্থ সন্তানের রোগমুক্তি কামনা করতে আমি ইজতেমা মাঠে এসেছি। আমি আমার সন্তানের জন্য দোয়া চাইবো আল্লাহর কাছে। আমার সঙ্গে আরও ৪ জন নারী ইজতেমা ময়দানে এসেছেন আখেরি মোনাজাতে অংশ নিতে।
তাবলীগ জামাতের কাকরাইলের সূরা সদস্য এবং সা’দপন্থীদের বাংলাদেশের মূল দায়িত্বপালনকারী সৈয়দ ওয়াসিফুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার দিকে শুরু হয় হেদায়তী বয়ান। এরপর বেলা ১২টার দিকে এবারের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। হেদায়তী বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী, তার বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা সা’দ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন কান্ধলভী। এদিন বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মুরসালিন।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি











