আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
আজ রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত পরিচালনা করবেন দিল্লির নিজাম উদ্দিন মার্কাজের মুরব্বি মাওলানা জামশেদ।আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে ধর্মপ্রাণ লাখ লাখ মুসল্লির ঢল নেমেছে।
রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হবে আখেরি মোনাজাত।
এর আগে, ইজতেমা ময়দানে শনিবার ১০ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা শামীম আজমী। তবে এবার বয়ানের মঞ্চের পরিবর্তে বিদেশি মুসল্লিদের তাঁবুতে এসব বিয়ে পড়ানো হয়।
পরে মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর ছিটিয়ে দেয়া হয়। প্রথম পর্বে ৯৬ জোড়া যৌতুকবিহীন বিয়ে হয়।
যারা প্রথম পর্বের ইজতেমায় যোগদিতে পারেননি অথবা আজ রবিবারের মোনাজাতে অংশ নিতে চান, তাদের অনেকেই শনিবার সারা দিন ময়দানে এসেছেন। এমনকি বিপুল সংখ্যক মুসল্লি ময়দানে আজও অংশ নিচ্ছেন।
শুধু তাই নয়, আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য শত শত নারী আশপাশের মিল-কারখানা ও বাসা-বাড়ির ভেতর অবস্থান নিতে শুরু করেছেন। তাদের আলাদা কোনো জায়গার ব্যবস্থা না থাকায় নিজেরাই পর্দা ঘিরে বসার জায়গা তৈরি করে নিয়েছেন। বিশ্ব ইজতেমা ময়দানের তাশকিল কামরার পাশে প্রতিবন্ধীদের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত বেশ কয়েকটি রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘রোববার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে আসা গাড়িগুলো ভোগড়া বাইপাস এলাকায় আটকে দেওয়া হবে। সিলেট রুটের গাড়িগুলো মিরের বাজার এলাকায় নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া সাভার ও আশুলিয়া থেকে আসা গাড়িগুলো কামারপাড়া ব্রিজের আগেই নিয়ন্ত্রণ করা হবে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











