ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৮:০৬:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইহকালে শান্তি, পরকালে মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।মোনাজাতে লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো টঙ্গী প্রকম্পিত হয়ে ওঠে।

রবিবার (১৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজাম উদ্দিন মার্কাজের মুরব্বি মাওলানা জামশেদ।মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন।

এর আগে, ইজতেমা ময়দানে শনিবার ১০ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা শামীম আজমী। তবে এবার বয়ানের মঞ্চের পরিবর্তে বিদেশি মুসল্লিদের তাঁবুতে এসব বিয়ে পড়ানো হয়।

পরে মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর ছিটিয়ে দেয়া হয়। প্রথম পর্বে ৯৬ জোড়া যৌতুকবিহীন বিয়ে হয়।

যারা প্রথম পর্বের ইজতেমায় যোগ দিতে পারেননি অথবা আজ রবিবারের মোনাজাতে অংশ নিতে চেয়েছেন, তাদের অনেকেই শনিবারে ময়দানে এসেছেন। এমনকি বিপুল সংখ্যক মুসল্লি ময়দানে আজও অংশ নিয়েছেন।  

শুধু তাই নয়, আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য শত শত নারী আশপাশের মিল-কারখানা ও বাসা-বাড়ির ভেতর অবস্থান নেন। তাদের আলাদা কোনো জায়গার ব্যবস্থা না থাকায় নিজেরাই পর্দা ঘিরে বসার জায়গা তৈরি করেছেন। বিশ্ব ইজতেমা ময়দানের তাশকিল কামরার পাশে প্রতিবন্ধীদের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।

এদিকে, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত বেশ কয়েকটি রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ ছিলো।

-জেডসি