ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৭:১৪:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুসলিম উম্মারহ শান্তি, সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ, বালা-মুসিবত থেকে হেফাজত ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসল্লিরা দু-হাত তুলে আকুতি জানান।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ৪৪ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এর আগে তিনি হেদায়েতি বয়ান করেন।

রোববার বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়। তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করেন। সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতের কথা। হেদায়েতি বয়ান করেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে রাজধানী, সাভার, নরসিংদী, গাজীপুর ও আশপাশের বিভিন্ন উপজেলার মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসা শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় ইজতেমা ময়দান ছাড়িয়ে মহাসড়কেও অবস্থান নিতে থাকেন মুসল্লিরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নেন নারীরাও। রোববার (২২ জানুয়ারি) সকাল থেকেই দেখা যায় হাসপাতাল ও পূর্ব থানা এলাকায় দুই শতাধিক নারী স্টেশন রোড ও বাটা গেট ছাড়াও ময়দানের আশপাশের অলিগলিতে বিভিন্ন দলে ভাগ হয়ে বসে আখেরি মোনাজাতে অংশ নেন তারা।