আগামীকাল যশোর যাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৪৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) নতুন কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের প্রেসিডেন্ট কুচকাওয়াজ-২০১৭ এর অনুষ্ঠানে যোগ দিতে রোববার যশোর যাবেন। এসময় তিনি সেখানে মোট ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে যশোর ঈদগাও ময়দানে এক জনসভায় ভাষণ দিবেন।
সকালে যশোর পৌঁছে শেখ হাসিনা বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের প্রেসিডেন্ট কুচকাওয়াজ-২০১৭-এ যোগ দিবেন।
এরপর বিকেলে প্রধানমন্ত্রী ঈদগাও ময়দানে মোট ২৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। প্রকল্পগুলো হচ্ছে- কপোতাক্ষ নদের জলাবদ্ধতা নিরসন প্রকল্প (প্রথম ধাপ), সদর উপজেলার আমদাবাদ কলেজের সম্প্রসারণ কাজ, শার্শা উপজেলার পাকশি কলেজ সম্প্রসারণ কাজ, বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া ডিগ্রি কলেজের সম্প্রসারণ কাজ, ৫শ’ আসনবিশিষ্ট শহীদ মশিউর রহমান অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল, পাবলিক লাইব্রেরির (তৃতীয় ধাপ) উন্নয়ন কাজ, যশোর মেডিকেল কলেজ একাডেমিক কমপ্লেক্স, হয়বাতপুর ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, নরেণদ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, মহাকাল ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, পাটিবিলা ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, যশোর পুলিশ সুপার ভবন, যশোর পুলিশ হাসপাতাল, শেখ রাসেল ভাস্কর্য, যশোর শহরের ১৩ কিলোমিটার সড়ক ও ২২ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং অভয়নগরের মালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া প্রধানমন্ত্রী যে সকল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, তা হলো- ভৈরব নদীর জলাবদ্ধতা নিরসন ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, যশোর-বেনাপোল মহাসড়কের উন্নয়ন কাজ, যশোর-বেনাপোলের পলাশবাড়ি-রাজঘাট অংশের উন্নয়ন কাজ, কেশবপুর টিচার্স ট্রেনিং সেন্টার, যশোর কেন্দ্রীয় শহীদ মিনার, যশোর শহরের ২৫ কিলোমিটার সড়ক ও ২৪ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ কাজ, হামিদপুর কম্পোস্ট প্লান্ট, প্রি-ট্রিটমেন্ট প্লান্ট, বায়ো প্লান্ট এবং কন্ট্রোল ল্যান্ডফিল সেল ওয়ার্ক, ঝিকরগাছা পৌরসভা সম্প্রসারণ কাজ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মুরাল, শেখ রাসেল শরীর চর্চা কেন্দ্র ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











